| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের বিপরীতে আফগান বিস্ময়কর উত্থান, দেখে নিন আজকের রেট কত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৬ ২৩:০৬:১৭
ডলারের বিপরীতে আফগান বিস্ময়কর উত্থান, দেখে নিন আজকের রেট কত

মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান যখন কমতে আছে, তখন আফগানিস্তানের মুদ্রার দাম হঠাৎ করে বেড়ে যায়। বৃহস্পতিবার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত বছরে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মূল্য ১৭.২৫ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের উদ্ধৃতি দিয়ে, আফগান সংবাদপত্র টোলো নিউজ বলেছে যে গত বছর কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা নিষ্পত্তি এবং আর্থিক বিষয়ে ১৪৯ টি নতুন লাইসেন্স দিয়েছে। আফগানিস্তানে এখন মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৮০। এছাড়াও, কেন্দ্রীয় ব্যাংক গত বছর ৭ বিলিয়নেরও বেশি পুরানো আফগান মুদ্রা সংগ্রহ করেছে এবং নতুন মুদ্রা জারি করেছে।

এই বছরের শুরুর দিকে, বিশ্বব্যাংক সতর্ক করেছিল যে আফগান মুদ্রার মান এই বছর প্রধান বৈশ্বিক মুদ্রা, বিশেষ করে ডলারের বিপরীতে হ্রাস পেতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে।

এদিকে, মুদ্রার মূল্য বৃদ্ধি সত্ত্বেও, আফগান অর্থনীতি এখনও স্থিতিশীল অবস্থায় পৌঁছেনি, টলো নিউজ উল্লেখ করেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানে এখনও বিপুল সংখ্যক মানুষ বেকার। নেই কোনো নিয়োগ ব্যবস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়। কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এ বিষয়গুলো পর্যাপ্ত নয়।

এখন আফগানিস্তানে প্রতি মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০ দশমিক ২ আফগানি মুদ্রায়।

২০২১ সালে নতুন করে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় বসে তালেবান। তখন সবাই আশঙ্কা করছিল, এবার আফগানিস্তানের মুদ্রার মানের ভয়ঙ্কর অবনমন হবে এবং অর্থনীতি ধসে পড়বে। কিন্তু দুই বছর পর দেখা যাচ্ছে, ঠিক তার বিপরীত ঘটনা ঘটেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...