| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচ মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখে নিন ম্যাচ সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৯:৪১:৫৩
হাইভোল্টেজ ম্যাচ মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখে নিন ম্যাচ সময়

আর্জেন্টিনার ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন- ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেয়া ফরোয়ার্ড সুলের বয়স ২১। অন্যদিকে ব্রাজিলের ২৩ সদস্যের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন- লুইজ হেনরিক ও এস্তেভো উইলিয়ান।

উইলিয়ান অনেকের চোখে তিনি মেসিনিও বা ছোট মেসি। এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী আক্রমণভাগের ফুটবলারকে অনেকেই নেইমারের সঙ্গেও তুলনা করেন। গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর।

এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। তবে পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া। কেননা তিনি কোপা আমেরিকার ফাইনাল শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।

তবে চমক হিসেবে শেষ দিকে এসে দলে নেয়া হয়েছে আক্রমণভাগের খেলোয়াড় দিবালাকে। অন্যদিকে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লির জায়গা হয়নি জাতীয় দলে।

আর্জেন্টিনা ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে। আর দ্বিতীয় ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর এস্তাদিও মেট্রোপলিতানোতে দিবাগত রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে।

অন্যদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ৭ সেপ্টেম্বর কওতো পেরেইরাতে ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ১১ সেপ্টেম্বর এস্তাদিও ডিফেন্সারেসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল ও আয়ারল্যান্ডের লড়াই জমে উঠেছে। ম্যাচের প্রথমার্ধে এক গোল ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...