| ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ৩০ কর্মকর্তার মৃ'ত্যু'দ'ণ্ড

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৮:৫০:০০
বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ৩০ কর্মকর্তার মৃ'ত্যু'দ'ণ্ড

উত্তর কোরিয়ার নেতা কিম জং উম সাম্প্রতিক বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ৩০ জন উত্তর কোরিয়ার কর্মকর্তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার একাধিক গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে।

গত মাসের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার চোসুন টিভি চ্যানেলের মতে, সাম্প্রতিক বন্যার জন্য দায়ীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন কিম জং উন। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় এই দুর্যোগে প্রায় এক হাজার মানুষ মারা গেছে। তবে নিহত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ২০১৯ সাল থেকে চাগাং কাউন্টি পার্টি কমিটির সেক্রেটারি কাং বং-হুন শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে জুলাই মাসে, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে উত্তর কোরিয়ায় বন্যা ও ভূমিধস হয়।

এতে ৪০০০ টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ১৫০০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। কিম জং উন নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, বন্যায় সম্পূর্ণরূপে প্লাবিত এলাকাগুলো সারাতে কয়েক মাস সময় লাগবে। এ সময় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও জানান উন। এদিকে, বন্যা ও ভূমিধসে এত বেশি মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন কিং জং-উন।

তিনি একে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দক্ষিণ কোরিয়া এই অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোরিয়া টাইমসের মতে, কোভিড-১৯ মহামারীর পর থেকে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে।

মহামারীর আগে, দেশটিতে সাধারণত প্রতি বছর প্রায় ১০ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটত। এখন এই সংখ্যা ১০০তে দাঁড়িয়েছে বলে জানানো হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...