| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

টেস্টে ১৩৭ বছরের যে রেকর্ড শুধুই বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৩:২১:১৫
টেস্টে ১৩৭ বছরের যে রেকর্ড শুধুই বাংলাদেশের

পাকিস্তান কে তাদের ঘরের মাঠে ২-০ ব্যাবধানে হারিয়ে বিশ্বরেকর্ড এ উড়ছে বাংলাদেশ। এই সিরিজে জয়ী হয়ে বাংলাদেশ নতুন কিছু রেকর্ড এর জন্ম দিয়েছে। প্রথম ইনিংসে ২৬ রান বা তার নিচে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের কীর্তি ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম। এই প্রথমবারের মতো বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে অনেক নতুন ঘটনা ঘটিয়েছে।

পাকিস্তানি ক্রিকেটের ৭৯ বছরের ইতিহাসে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের পর বাংলাদেশ চতুর্থ দল যারা পাকিস্তানকে তার মাটিতে সিরিজ ব্যাবধানে হারায়। বিদেশের মাটিতে অষ্টম টেস্ট ও নবম সিরিজ জিতেছে টাইগাররা। প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লেগেছিল ৫ বছর। চট্টগ্রামে জিম্বাবুয়েকে দিয়ে খুলেছিলো বনেদি ফরম্যাটে জয়ের খাতা।

কিন্তু বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয় উদযাপন করতে তাকে অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর। তবে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের প্রথম জয়ে শক্তির চেয়ে ক্যারিবিয়ানদের দুর্বলতা নিয়ে বেশি প্রশ্ন ছিল।

প্রতিপক্ষের মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিততে টাইগাররা সময় নিয়েছে দীর্ঘ এক যুগ। তাও আরেক খর্বশক্তির জিম্বাবুয়ের সাথে। ২০২১ সালে। দুই যুগ পর অবশেষে পূর্ণশক্তির কোন দলের সাথে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। তাও পাকিস্তানের মাটিতে। ৭৯ বছরের ইতিহাসে যারা এর আগে ঘরের মাটিতে হোয়াটাইওয়াশ হয়েছে মাত্র তিনবার।

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-ইংল্যান্ডের পর সেই তালিকায় যোগ হলো টিম টাইগার্স। তবে টেস্টের সার্বিক পরিসংখ্যানে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। ১৪৪ ম্যাচে জয় মাত্র ২১টি। যার ১৬টি এসেছে গেলো এক দশকে।

শেষ দুই বছরে সংখ্যাটা ৫। অ্যাওয়ে টেস্টের পরিসংখ্যানও নাজুক বাংলাদেশের। ৬৭ ম্যাচে জয় ৮টি। পরাজয় ৫৫। সিরিজের হিসাবে এটি বাংলাদেশের নবম জয়। ভিন্ন ৫ প্রতিপক্ষের সাথে। সবচেয়ে বেশি পাঁচবারই ছিলো এক ম্যাচের সিরিজ। সবচেয়ে বেশি চারবার হারিয়েছে জিম্বাবুয়েকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...