সেনাবাহিনী আসায় ১১টি বাইক ফেলে পালাল
নাটোরের নলডাঙ্গায় ১১টি মোটরসাইকেলে গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এই ঘটনা ঘটে। নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, রোববার দুপুরে ২০ থেকে ২২ জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়।
এ সময় এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল ১১টি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন নাঈম বলেন, গতকাল ওই এলাকায় রতন নামের এক ব্যক্তি দলবেল নিয়ে স্থানীয় এক পুকুরে জোর করে মাছ মারতে এলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে সাধারণ মানুষকে লক্ষ্য করে পিস্তল তাক করে, এ সময় তারা উদ্দেশ্যহীনভাবে এক রাউন্ড গুলিও করে বলে শুনেছি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই খবরটি স্থানীয়রা আমাদেরকে জানালে দ্রুত সময়ের ভেতরে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা যেতেই যেতেই তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয়রা দুইজনকে আটকে রেখেছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ চলছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
