| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে নয়, পাকিস্তানে খেলবেন সাকিব!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১১ ১৭:৩৯:৪৮
বাংলাদেশে নয়, পাকিস্তানে খেলবেন সাকিব!

২১ ও ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দলে সাকিব আল হাসানও খেলতেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন না করায় সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান।

শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সংসদ সদস্য পদ হারানোর পর সাকিবকে এখন দেশের ক্রিকেট দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সিরিজে সাকিব খেলবেন কি না, এটাই ছিল স্বাভাবিক প্রশ্ন। নাকি দলে থাকবেন না সাকিব? এর মধ্যে একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। নির্বাচকরা সাকিবকে দলে রেখেছেন, যিনি এখন বিসিবির অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। বিসিবি সবুজ সংকেত দিলেই সাকিব আমেরিকা থেকে দুবাই হয়ে পাকিস্তান দলে যোগ দেবেন।

সাকিবের দলে থাকা নিয়ে নির্বাচক প্যানেলের এক সদস্য জানালো যে, ‘যে আন্দোলন হয়েছে, সেটি মেধার জন্য। আর সাকিব যদি দলে সুযোগ পান, সেটি মেধার কারণেই পাবেন। আমার কাছে মনে হয় এটি বড় সমস্যা হওয়ার কথা নয়। কে কোথায় রাজনীতি করবে, সেটি একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সাকিবকে রেখেই দল দিয়েছি, এখন বোর্ড অনুমোদন করলে সাকিব পাকিস্তান সিরিজ খেলবে।’

এছাড়া দেশের খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম সাকিবের পাকিস্তান সিরিজে খেলা নিয়ে কোনো সমস্যা দেখছেন না। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নির্বাচকরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয়, সেসব যদি সে (সাকিব) পূরণ করে, তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...