| ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তামিমকে ক্রিকেটে চেয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১১ ১৭:৩৫:৩৮
তামিমকে ক্রিকেটে চেয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়

ডাক্তার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা আসিফ মেহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এরপর আসিফ মাহমুদের কিছু পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হয়, যেখানে তিনি সাকিব ও তামিমকে নিয়ে কথা বলেছেন, তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

তিনি সাকিব সম্পর্কে বলেন, সাকিবের নেতৃত্বের অভাব বলতে "ও খেললে আমি খেলবোই না, ও খেললে ক্যাপ্টেন্সি ছাইড়া দিব” এই এপ্রোচ নিয়া টিম লিড দেওয়া যায়? টিম স্পিরিট থাকে? ছোট বেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তারে বাদ দিয়া রাখতাম আমরা।

তার আরও একটি পোস্ট ভাইরাল হয়। এই পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন। সেখানে তিনি বলেন, "ইনজুরি নিয়ে খেলা মানে দল, দেশকে চিট করা। - সাকিব আল হাসান। আনফিট, হাফ ফিট, ইনজুর্ড প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাওয়ার কোন মানে হয়?।"

সাকিবকে নিয়ে করা এই পোস্টটি ডিলিট করে দিয়েছেন বর্তমান ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদ। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন সাকিব দেশে আসার পর তাকে বাদ দেয়া হতে পারে।

তামিমকে নিয়ে বর্তমান ক্রীড়া মন্ত্রী আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। এই পোস্টটি তিনি করেন ২০২৩ সালের ২৭ সেপটেম্বর। তিনি সেই ফেসবুক পোস্টে লিখেন, 'তামিম ইকবাল চাচার জোরে তামিম ইকবাল হইসে। চাচার জোর থাকলে এমন শতশত তামিম ইকবাল তৈরী হইতো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...