| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দেশের মিডিয়া সত্য না বলার জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১১ ১৭:২৫:০৩
দেশের মিডিয়া সত্য না বলার জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারের প্রশংসা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হুসাইন।

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে আসেন তিনি।

তিনি বলেন, তেলবাজী করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে, মিডিয়া যদি ছদ্মবেশী হয়, তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়াকে দালাল বলবেন না। মিডিয়া দ্বারা প্রলুব্ধ হবেন না যখন দেশ ডুবে, যখন মিডিয়া সত্য বলে না।

তিনি বলেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। টকশোতে জ্ঞানগর্ভ কোনও আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটা দেশ তখনই ডুবে যখন মিডিয়া সত্যি কথা বলে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক। কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী। এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।

প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কী! আপনি অমুক। আপনি অমুক জয় করে আসছেন। এগুলো কেমন প্রশ্ন, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...