| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; দেশে ফেরার ঘোষণা দিলেন তারেক রহমান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৫ ২২:৫১:৫৮
ব্রেকিং নিউজ ; দেশে ফেরার ঘোষণা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।

সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এ সময় মির্জা ফখরুল আন্দোলনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেলো।

ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যাভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।ইনশাল্লাহ সেটা আমরা সফল হব।

তিনি আরো বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেইসঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...