| ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

দর্শকের সাথে বিতর্কের পর ব্যার্থতার ষোলোকলা পূর্ণ করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৪ ১৩:০১:৫৩
দর্শকের সাথে বিতর্কের পর ব্যার্থতার ষোলোকলা পূর্ণ করলেন সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্রাম্পটন ওলভসের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগা। দলের হয়ে এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। যদিও নিজের মূল দায়িত্ব বোলিংয়ে তিনি বেশ খরুচে ছিলেন। এ ছাড়া এদিনও সাকিব আল হাসান ব্যাট হাতে রান পাননি, আবার সাহস দেখাননি বল হাতে নেওয়ার। ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স অলআউট হয়েছে মাত্র ৭৯ রানে।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব, চারে নেমে ৬ বলে ৪ রানের ইনিংস খেলে বিদায় নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দলের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজ ডাক মেরে সাজঘরে ফিরে যান। দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন কেবল ৩ জন। ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। ফলে ১৩ ওভার শেষে মাত্র ৭৯ রানেই থেমেছে বাংলা টাইগার্সের ইনিংস। ছোট পুঁজির বিপক্ষে জবাব দিতে নামা ব্রাম্পটন ওলভসের সামনে বল হাতেও সুবিধা করতে পারেনি বাংলা টাইগার্স।

অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়েই আসেননি সাহস করে। আরেক টাইগার তারকা শরিফুল ইসলাম ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্রাম্পটনের ব্যাটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এ ছাড়া ১৫ বলে অপরাজিত ২৩ রান করেন বিয়াউ ওয়েবস্টার। ফলে ৫২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ব্রাম্পটন। ব্যাট হাতে শরিফুল আলো ছড়ালেও বল হাতে বিবর্ণ ছিলেন।

সাকিব কি তাহলে ব্যর্থতার ষোলোকলা দেখে ফেলেছেন? এ নিয়ে শেষ পাঁচ ম্যাচে এক ইনিংসে ২৪ রান বাদে বাকি চার ম্যাচে দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। এদিকে, টাইগার অলরাউন্ডার লিগটিতে বল হাতে উজ্জ্বল ছিল দুই ম্যাচে। বাকি দুই ম্যাচে ছিলেন সাদামাটা, গতকাল তো বোলিংয়েই আসেননি। একইভাবে এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। চার ম্যাচে মোটে ১ উইকেট আর ব্যাটিংয়ে এক ইনিংসে ৩৫ রান করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...