| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অবশেষে মাহমুদউল্লাহর স্ট্যাটাস, কোটা আন্দোলন কারী ছাত্র-ছাত্রীদের পক্ষ নিয়েও তোপের মুখে মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৩ ২১:৫৬:০১
অবশেষে মাহমুদউল্লাহর স্ট্যাটাস, কোটা আন্দোলন কারী ছাত্র-ছাত্রীদের পক্ষ নিয়েও তোপের মুখে মাহমুদউল্লাহ

আন্দোলন আর স্লোগানে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হয়। অবশেষে এবার আন্দোলন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে চলমান আন্দোলনে সব হত্যার বিচারসহ ৯ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

এমন আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের সমর্থন দেন। অনেক ক্রীড়াবিদ যোগ দেন। শনিবার সকালে ফেসবুকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিকেলে বার্তা দেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। এবার জাতীয় ক্রিকেট দলের সুপারস্টার মাহমুদুল্লাহ রিয়াদও যোগ দিয়েছেন।

সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি। লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।

মাহমুদউল্লাহ রিয়াদ এমন এক সময়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন যখন বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।

এদিকে মাহমুদ উল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্ট দেয়ার পরেই কমেন্টবক্সে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই তার এই দীর্ঘ নীরবতার সমালোচনা করেছেন। ভেসে আসছে তীর্যক সব মন্তব্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...