| ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কোটা আন্দোলন কারী ছাত্র-ছাত্রীদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন এনজো ফার্নান্দেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৩ ২১:২০:১৬
কোটা আন্দোলন কারী ছাত্র-ছাত্রীদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন এনজো ফার্নান্দেজ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশী ফুটবল ভক্তদের যে আবেগ আছে তা কারো অজানা নয়। এ কারণে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাক্ষী হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোটেও সুখকর নয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতির পর শিক্ষার্থীদের আন্দোলনও নতুন মোড় নেয়। পরিস্থিতি এখনো ঠিক না হলেও বাংলাদেশের জন্য দোয়ার বার্তা পাঠিয়েছেন আলবিসেলেস্তে তারকা এনজো ফার্নান্দেস।

তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে লাল কাপড়ে ঢাকা চোখের প্রতীকী ছবি পোস্ট করেছেন। তার পেছনে বাংলাদেশের পতাকা। এই ধরনের ছবি সম্প্রতি ফেসবুকে আগ্রহী ব্যক্তিদের সর্বাধিক ব্যবহৃত ফটোগুলির মধ্যে একটি।

সেই পোস্টের ক্যাপশনে এনজো লেখেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এর আগে আরেকটি পোস্টে চেলসির এই তারকা মিডফিল্ডার লিখেছিলেন, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া আন্দোলন প্রায় এক মাস ধরে চলছে। নয় দফা নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন এক দফায় পরিণত হয়েছে। যেখানে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তাদের আন্দোলনের শুরু থেকেই নারী, শিশু ও ছাত্রসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে ভালো সময় কাটানো এনজো বর্তমানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রাক-মৌসুম খেলা নিয়ে ব্যস্ত। এর আগে আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জিতেছিলেন এনজো-মেসিরা। এর সাথে আলবিসেলেস্তেরা টানা দ্বিতীয় কোপা ও বিশ্বকাপ সহ টানা চারটি ফাইনাল জিতেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...