২০২৫ আইপিএল মেগা নিলামে ৫ বাংলাদেশী ক্রিকেটার হল বড় চমক
প্রতি তিন বছর পর অনুষ্ঠিত হয় আইপিএলের মেগা নিলাম। গতবার আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হলেও ২০২৫ সালে যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হবে আইপিএলের মেগা নিলাম। ২৪ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরের নিলাম। আইপিএলের নিলাম কে ঘিরে দলগুলো স্কোয়াডে কাদের ধরে রাখবে, কাদেরকে ছেড়ে দেবে তা নিয়ে হিসাব কষতে শুরু করেছে।
বরাবরই বাংলাদেশ থেকে ৪-৫ জন ক্রিকেটারের নাম থাকে। আইপিএলে সেখান থেকে কেবল ডাক পায় দু এক জন ক্রিকেটার। গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। পারফরম্যান্সের চমত্কার ধারা বজায় রাখলেও এ বারের আইপিএল এর প্লেয়ার রিটেনশনে ফিজকে হয়ত রিটেন করবে না চেন্নাই সুপার কিংস। তবে এবারের আইপিএল এ অর্থাৎ ২০২৫ আইপিএলের জন্য যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখান টায় বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে।
নিলামে নাম দিতে পারে অন্তত বাংলাদেশ থেকে পাঁচ ছয় জন ক্রিকেটার। যাদের আইপিএলে দল পাওয়ার সক্ষমতা রয়েছে প্রবল। সম্প্রতি সময়ে টি 20 ক্রিকেটের পারফরম্যান্সের কথা বিবেচনা করলে বাংলাদেশ থেকে ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে জায়গা পাওয়ার যোগ্যতা রয়েছে তাওহিদ হৃদয়ের। তবে নিলামে তার নাম আসবে কি না সেটাও প্রশ্ন ব্যাটসম্যানদের মধ্যে খুব বেশি সংখ্যক ব্যাটসম্যান খুঁজে না পাওয়া গেলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বোলারের যোগ্যতা রয়েছে আইপিএলে দল পাওয়ার।
আইপিএলে খেলার মোস্তাফিজুর রহমান তো থাকবেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। ফিজ ছাড়াও আইপিএলের নিলামে নাম দিতে পারেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ।
তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের ২০২৪ আইপিএলেও সুযোগ ছিল। কিন্তু দেশের ক্রিকেটের কারণে সেটা হয়ে ওঠেনি। যেহেতু এ বারের আইপিএলের মেগা নিলাম তাই এই অপশনে বেশি সংখ্যক ক্রিকেটার দল পাবে। আর সেখানে নাম উঠতে পারে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান, তৌহিদ, হৃদয়, রিশাদ হোসেনের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
- দেশে আজ একভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম
- এসএসসি ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
