| ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

অলিম্পিক থেকে বাদ পড়ে সরাসরি যাকে দোষ দিলেন আর্জেন্টিনার কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৩ ১৪:৪৪:৪০
অলিম্পিক থেকে বাদ পড়ে সরাসরি যাকে দোষ দিলেন আর্জেন্টিনার কোচ

গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ নষ্ট করে ফ্রান্স। এবার অলিম্পিকে আলবিসেলেস্তে হারিয়ে হারের প্রতিশোধ নিল ফ্রান্স। আর্জেন্টিনাকে প্রতিযোগিতা থেকে বিদায় করে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফরাসিরা।

শুক্রবার স্টেডে মাটমুট আটলান্টিকে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এই হার নিয়ে আর্জেন্টিনা দলের কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘এটা নতুন না। এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আমরা গোল পাইনি। ম্যাচে প্রথম ১৫ মিনিট কঠিন ছিল, বিশেষ করে শুরুর দিকে গোল হজমের পর। এরপর দল গুছিয়ে নিয়েছে এবং সমতায় ফেরার বেশ কিছু সুযোগও পেয়েছে।

ভালো খেলেও শেষ পর্যন্ত গোল করতে না পেরে কিছুটা হতাশ ম্যাসেরানো। তিনি বলেছেন: আমি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি তা নতুন নয়। এটা ফুটবল। পরাজয় এড়াতে সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হয়েছে।

‘আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’-যোগ করেন তিনি।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন সিনিয়র তিন খেলোয়াড়। তাদেরকে ধন্যবাদ জানাতে ভুল করেনিনি মাচেরানো। তিনি বলেন, ‘তিন সিনিয়র খেলোয়াড়ের প্রতি আমি কৃতজ্ঞ। সাহায্য করতে তারা আমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। তরুণদের প্রতিও কৃতজ্ঞতা। বাস্তবতা হলো, খুব খারাপ লাগছে। কারণ, দল অনেক দূর যাবে, এই আশা ছিল আমাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ ...

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর পয়েন্ট টেবিলের ...