| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে খেলতে যেতে ভারতকে রাজি করাতে নতুন পরিকল্পনায় আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৩ ০৯:৪২:০১
পাকিস্তানে খেলতে যেতে ভারতকে রাজি করাতে নতুন পরিকল্পনায় আইসিসি

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান। সে হিসেবে আগামী বছর দেশটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়। যে কারণে হাইব্রিড মডেলে আয়োজনের কথাও ভাবছে আইসিসি। তবে এখনই শেষ হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সফর নিয়ে আলোচনা-সমালোচনা। ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পিসিবিও একটি সিদ্ধান্ত নিতে পারে—ভারতে ২০২৬ সালের এশিয়া কাপ বয়কট করতে পারে তারা।

কয়েক দিন আগে এমন শঙ্কার কথা বলেছিলেন বিসিসিআই সহসভাপতি রাজিভ শুক্লা। তিনি বলেছিলেন, ‘আমরা যদি পাকিস্তানে না যাই, তারা এশিয়া কাপ বয়কট করার হুমকি দিতে পারে।’ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, রাজিভ শুক্লার এমন মন্তব্যর পরই সবাইকে চুপ থাকতে বলেছেন মহসিন নাকভি। পিসিবির এক সূত্র পিটিআইকে বলেছে, ‘এই কারণে কিছুদিন ধরে নাকভি কিংবা অন্য কোনো বোর্ড কর্তারা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না পাঠানো নিয়ে কোনো কথা বলছে না।

পিসিবি খসড়া সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে, এর মধ্যে নিরাপত্তাজনিত পরিকল্পনাও আছে। এখন ভারতকে রাজি করানোর দায়িত্ব আইসিসির।’ আরেকটি সূত্র পিটিআইকে বলেছে, ‘এটা স্পষ্ট, ভারত আবারও পাকিস্তানে দল না পাঠালে কী করা হবে, পিসিবি কী করতে চায়, তা জানাতে চাইছে না। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে একটা কৌশল ঠিক করা হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...