চ্যাম্পিয়ন্স ট্রাফির জন্য বিশাল অংকের বাজেট ঘোষণা, কোন ম্যাচ না খেলেও যত টাকা পাচ্ছে ভারত
আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের বাজেট অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেয়া হয়। সেই সভাটি অবশ্য পরিচালনা করেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।
সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য ৭ কোটি ডলার ছাড়াও 'অতিরিক্ত খরচ' হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভে রাখা হয়েছে। 'অতিরিক্ত বাজেট' রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত। যদি কূটনৈতিক কারণে ভারত শেষপর্যন্ত পাকিস্তান না যায় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে আয়োজকদের।
সেক্ষেত্রে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করার কথা জানাবে আইসিসি। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেয়া হবে। পিসিবি অবশ্য যৌথ আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
