| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হলো আইপিএলের মেগা নিলাম, ১০ কোটি টাকা লাভে মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০২ ০৮:২৪:৩৬
বন্ধ হলো আইপিএলের মেগা নিলাম, ১০ কোটি টাকা লাভে মুস্তাফিজ

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। টুর্নামেন্টের বেশ কিছু নিয়মে পরিবর্তন ঘোষণা করা হতে পারে। এটি শেষ বড় মাপের নিলাম হতে পারে। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এবং ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে।

গতকাল রাতে মুম্বাইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আইপিএল গভর্নিং বডির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়।

বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়ার সাথে বিতর্কে জড়িয়ে পড়েন, কারণ তারা আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে একমত হতে পারেননি।

বৈঠক শেষে বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, আইপিএলের নতুন বিধিমালা প্রণয়নের আগে আলোচনা ও মূল্যায়নের জন্য সুপারিশগুলো পরিচালনা পরিষদের কাছে নিয়ে যাবে বোর্ড।

সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল পাঁচ বছর পরপর হওয়া মেগা নিলামের বিলোপ, ইমপ্যাক্ট বদলি রাখা না-রাখা, নিলামে বিক্রি হওয়ার পরও বিদেশিরা খেলতে না চাইলে শাস্তিমূলক ব্যবস্থা, সর্বোচ্চ সাত খেলোয়াড় ধরে রাখার দাবি, চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পরিকল্পনা।

এদিকে এক ঢিলে দুই পাখি মারতে গিয়ে বিপাকে চেন্নাই। এ কারণে মুস্তাফাফিজ হয়তো ১০ কোটি টাকায় মুম্বাই যাচ্ছেন। ২০২৫ সালের আইপিএল নিলামের আগে চেন্নাইয়ের রাখা চার খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের নাম নেই এমনকি ধোনির নামও নেই। ধারনা করা হচ্ছে ধোনি ফিজ কে দলে টানতে উঠে-পড়ে লেগেছে মুম্বাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...