| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবশেষে হাথুরুসিংহকে নিয়ে কঠিন সিদ্ধান্ত বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ১৪:২৬:১৫
অবশেষে হাথুরুসিংহকে নিয়ে কঠিন সিদ্ধান্ত বিসিবি

সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতলেও পরের পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি টাইগাররা। এই পারফরম্যান্সের পর দোষ যায় টিম ম্যানেজমেন্টের ওপর। বিশেষ করে দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন।

কিন্তু এখন হাথুরু নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। কোচিং কমিটি পরিবর্তন প্রসঙ্গে বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস সংবাদমাধ্যমকে বলেন, কোচ পরিবর্তন না করার সিদ্ধান্ত বোর্ডের। এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা হয় পরিচালনা পর্ষদের।

এদিকে কাঁধের ইনজুরির কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তাসকিন আহমেদ। এ কারণে এ বছর টাইগারদের হয়ে সাদা রঙে কোনো ম্যাচ খেলেননি এই স্পিডস্টার। তবে বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। তাই তিনি তার ব্যক্তিগত অনুশীলন অব্যাহত রেখেছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দেখা যেতে পারে তাসকিনকে।

এই পেসারকে নিয়ে জালাল বলেন, 'তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে (তাসকিন) বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।'

লম্বা সময় ধরে চোটে আছেন আররেক পেসার ইবাদত হোসেন। তাকে নিয়ে জালাল বলেন, 'ইবাদত এখনো রিকভার করছে। আমাদের কাছে সর্বশেষ খবর হচ্ছে, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে ৭০ শতাংশের মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক। তারপর দেখা যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...