| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; খোলা বাজারে ডলারের দাম আকাশ ছোঁয়া

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ৩১ ১৮:০৩:৪২
ব্রেকিং নিউজ ; খোলা বাজারে ডলারের দাম আকাশ ছোঁয়া

খোলা বাজারে নগদ ডলারের দামও বেড়েছে। রাজধানীর মতিঝিল ও গুলশানে মানি এক্সচেঞ্জ অফিসে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৩ টাকায়। তবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের আয় বা রেমিট্যান্সের প্রবাহ হ্রাসের কারণেই খোলা বাজারে প্রভাব পড়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

যদিও এক্সচেঞ্জ হাউস অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত রেট প্রতি ডলার ১১৯ টাকা। এক্সচেঞ্জ কোম্পানিগুলোর মতে, বাণিজ্যিক ব্যাংকের বেশি দামে ডলার কেনার কারণে খোলা বাজারে প্রভাব পড়েছে। মঙ্গলবার প্রতি ডলার ১২৪ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলেও দাবি করেন তারা।

তারা বলেন, বাজারে বাড়তি চাহিদা না থাকলেও হুট করে বেড়েছে বৈদেশিক এই মুদ্রাটির দাম। যার প্রভাব পড়েছে অন্য বৈদেশিক মুদ্রাতেও।

আইএমএফের পরামর্শে বাংলাদেশ ব্যাংক গেল ৮ মে ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করে। এর মাধ্যমে এক লাফে প্রতি ডলারে ৭ টাকা বাড়িয়ে মধ্যবর্তী দর ঘোষণা করা হয় ১১৭ টাকা। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ডলারের দর নির্ধারিত ছিল ১১০ টাকা। এরপর থেকে রেমিট্যান্স দ্রুত বাড়ছিল। ব্যাংকে ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল ছিল। আর খোলা বাজারে বিক্রি হচ্ছিল ১২০ টাকায়। এর আগে যা ১১৭ থেকে ১১৮ টাকা ছিল।

উল্লেখ্য, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর গেল মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। পরে ২৪ জুলাই ব্যাংক চালু হয়। সেদিন আবার বৈশ্বিক লেনদেন সিস্টেম সুইফট থেকে বিচ্ছিন্ন থাকায় অনেক ব্যাংকে কোনো প্রবাসী আয়ের অর্থ আসেনি। তবে পরদিন থেকে স্বাভাবিক বৈশ্বিক লেনদেনে ফেরে দেশের ব্যাংকগুলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...