| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শান্ত, লিটনকে বাদ দিয়ে পাকিস্তান সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ৩১ ০৭:২৮:৩৩
শান্ত, লিটনকে বাদ দিয়ে পাকিস্তান সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

কয়েকদিন পরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে। তার আগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরের জন্য তিনটি ভিন্ন ভিন্ন ফরম্যটে দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রথম চারদিনের ম্যাচে দলে জায়গা করে নিয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। এই দলে আরও আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ ছাড়া এই দলে রয়েছেন তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা। জাতীয় দলের এই সিনিয়র ক্রিকেটারদের দ্বিতীয় চারদিনের দলে রাখা হয়নি। তার জায়গায় আসবেন সাইফ হাসান, সৌম্য সরকার, নাঈম শেখরা।

ওয়ানডে দলে রাখা হয়েছে সৌম্য, বিজয়, সৈকতকেও। আসন্ন এই সিরিজে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ৬ আগস্ট পাকিস্তানে রওনা হওয়া ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের অনেক ক্রিকেটারও যাচ্ছেন। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১০ আগস্ট থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট থেকে।

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ২৩, ২৫ এবং ২৭ তারিখে। প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...