| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হামজার জন্য বাংলাদেশের খুশির খবর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৯ ১৮:০৯:১০
হামজার জন্য বাংলাদেশের খুশির খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত। বাফুফে মহাসচিব ইমরান হোসেন তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে হামজার বাংলাদেশি পাসপোর্ট তৈরি করা হয়েছে। ক্লাব ব্যস্ত এবং সংগ্রহ করতে সময় লাগে.

বর্তমানে লিসেস্টার সিটির হয়ে খেলা মিডফিল্ডার হামজা বেশ কয়েকবার বাংলাদেশের জার্সি গায়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়দের এ দেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়।

বর্তমানে জামাল ভূঁইয়া ও তারিক কাজিরা বাংলাদেশের হয়ে মাঠে শক্তভাবে খেলছেন। তবে হামজাকে ঘিরে আগ্রহ বা আলোচনার কারণ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এমন কেউ এর আগে বাংলাদেশের হয়ে খেলেননি।

দেশের একটি গণমাধ্যমকে এর আগে দেয়া সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘আমি বাংলাদেশের হয়েই খেলব, এটা নিশ্চিত। বাংলাদেশের হয়ে খেলতে চাই, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই। বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...