| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; এবার ডাটা প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা বিটিআরসি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৯ ১৮:০০:৩৯
ব্রেকিং নিউজ ; এবার ডাটা প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা বিটিআরসি

প্রকৌশলী বাংলাদেশ টেলিকমিউনিকেশন কন্ট্রোল কমিশন (বিটিআরসি) মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ দিন ও ৩ দিনের ডাটা প্যাকেজ অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে তিনি এ তথ্য জানান। এদিকে, গত বছরের ১৫ অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিনের জন্য ডেটা প্যাকেজ স্থগিত করে বিটিআরসি। নতুন নিয়মে, ৭, ৩০ এবং আনলিমিটেড তিনটি সময়ের জন্য ডেটা অফার দেওয়া হচ্ছে। যদিও সে সময়ে বিটিআরসি জরিপে দেখা গেছে প্রায় ৭০ শতাংশ (অর্থাৎ ৭০ মিলিয়ন গ্রাহক) ৩ দিনের প্যাকেজ পছন্দ করেছে।

নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের পক্ষ থেকে আপত্তি তোলা হচ্ছে। চাপের মুখে, যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলক সম্প্রতি গ্রাহকদের পছন্দ অনুযায়ী ডেটা প্যাকেজ চালু করার ঘোষণা দিয়েছেন।

রবিবার (২৮ জুলাই) বিটিআরসিতে ফোরজি চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের ১ ও ৩ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এ নিয়ে বিটিআরসির চেয়ারম্যান জানান, নির্দেশনা মেনে মধ্যরাত থেকেই প্রিপেইড ও পোস্টপেইড মিলে ১ ও ৩ দিন মেয়াদি ৬টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। ৩১ থেকে ৫৪ টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবি। আজ সোমবারের মধ্যে ১ দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোনও।

নতুন নির্দেশনার পর সাড়ে ১২ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ১, ৩, ৭, ৩০ ও আনলিমিটেড এই পাঁচ মেয়াদে ৪০টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...