| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

অলিম্পিকে জাপানের কাছে বড় লজ্জার হার ব্রাজিলের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৯ ১১:১৬:৪৩
অলিম্পিকে জাপানের কাছে বড় লজ্জার হার ব্রাজিলের

চলমান প্যারিস অলিম্পিকে হোঁচট খেয়েছে ব্রাজিল নারী ফুটবল দল। এশিয়ার দেশ জাপানের কাছে হেরেছে লাতিন আমেরিকার ফুটবলের অন্যতম জনপ্রিয় দেশটি। ম্যাচের ৫৬ মিনিটের গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল জয়ের স্বপ্নও বুনছিল। আর এই ম্যাচটি জিতলেই নিশ্চিত হয়ে যেত অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল।

কিন্তু ব্রাজিলের সেই স্বপ্ন ম্যাচের অতিরিক্ত সময়েই ভেঙে দেয় জাপানের মেয়েরা। মাত্র ছয় মিনিটে পরপর দুই গোল করে নিজেদের কোয়ার্টারের পথ সহজ করে জাপান। রোববার (২৮ জুলাই) রাতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ব্রাজিলকে ম্যাচ হারতে হয়েছে ২-১ ব্যবধানে। চলমান অলিম্পিকে নারীদের ফুটবল ইভেন্টে অংশ নিয়েছে মোট ১২ দল। যেখানে চারটি দল করে ৩ গ্রুপ ভাগ হয়ে খেলছে দলগুলো। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকেই শীর্ষ দুই দল যাবে কোয়ার্টারে।

তাদের সঙ্গে যোগ দেবে তৃতীয় সেরা ২ দল। জাপানের কাছে হারের পর ব্রাজিলের ভাগ্য ঝুলে গেছে শেষ ম্যাচের জন্য। যেখানে শুধু নিজেদের জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকেও। দিনের অন্য ম্যাচে গ্রুপ ‘এ’ এর ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে কলম্বিয়া। এই গ্রুপে দুই ম্যাচে জয় পেলেও কোনো পয়েন্টই পায়নি কানাডা। প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ পয়েন্ট কর্তন করা হয় তাদের।

জাপানের কাছে হারের পর ব্রাজিল আছে গ্রুপের তিনে। যদিও তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা এখন পর্যন্ত তারাই। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নারী ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লা রোহাদের বিপক্ষে হারলেই বাদ যেতে পারে সেলেসাও মেয়েরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...