| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

তিন সেঞ্চুরির পর বড় হারের স্বাদ পেল টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৭ ০৮:৪৫:৪৩
তিন সেঞ্চুরির পর বড় হারের স্বাদ পেল টাইগাররা

এবার আর বাংলাদেশ টাইগার্সের সাথে পেরে ওঠেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ওয়ানডে ম্যাচে জয়ের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টাইগার্সের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ এইচপি দল। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ টাইগার্স দল।

টাইগার্সের হয়ে ফিফটি হাঁকিয়েছেন নাঈম শেখ। ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৩ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ইয়াসির আলি। শেষ দিকে ঝড় তুলেছিলেন আশিকুর রহমান। ১৭ বলে ৩৬ রান করে ক্রিজে টিকে ছিলেন তিনি।

এছাড়া ৫ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ টাইগার্স। এইচপি দলের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ওয়াসি সিদ্দিকী। ২৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি।

এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি, রুয়েল মিয়াহ এবং আলিস আল ইসলাম।এক দিনে আগেই এই দলটি তিন সেঞ্চুরিতে ৪০৩ রানের পাহাড় জড়ো করে জয় পায়। জবাব দিতে নেমে ১১ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান এইচপির ওপেনার তানজিদ হাসান তামিম। জিসান আলম মারমুখি ব্যাটিংয়ে এগোতে থাকলেও লম্বা হয়নি তার ইনিংস। ১৮ বলে ২৬ রান করেন তিনি।

বাকিদের মধ্যে আফিফ খেলেছেন ৪০ বলে ৩৭ রানের ধীরগতির ইনিংস। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যা একদমই মানানসই ছিল না। মাহফুজুর রহমান রাব্বি ২৮ বলে ৩৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে থামে এইচপি। ৩২ রানের জয় পায় টাইগার্স। বাংলাদেশ টাইগার্সের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, খালেদ আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...