| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের নিয়ে মাশরাফী সাকিব চুপ থাকলেও মুখ খুললেন শরিফুল ও তাওহীদ হৃদয়রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৬ ২৩:৩২:৩১
শিক্ষার্থীদের নিয়ে মাশরাফী সাকিব চুপ থাকলেও মুখ খুললেন শরিফুল ও তাওহীদ হৃদয়রা

সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারে চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত পুরো বাংলাদেশ। চলছে নানা আলোচনা সমালোচনা। এই বিষয়টি আদালতে বিচারাধীন। কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে এই বিষয়টা সারা দেশে তৈরি হয়েছে অনেক বিশৃঙ্খলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রতাক্ত হয়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে হয়েছে মারপিট। যা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আলোচন সমালোচনা। শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরাও বলছেন, কোটা পুরোপুরি বাতিল না করে সময়ের বিবেচনায় সংস্কার করা উচিত। ছাত্রছাত্রীদের বাবা মা তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন পড়ার জন্য।

কিন্তু সেখানে গিয়ে যদি বাবা মার স্বপ্ন লাশ হয়ে বাসায় ফিরে এইটা কারো কাম্য নয়। এইটা নিয়ে সারা দেশে তুমুল আলোচনা হলেও ক্রিকেটাররা চুপ ছিল। তবে দেশের অনেক বেশ কয়েক জন ক্রিকেটার এই নিয়ে কথা বলেছেন। তাওহীদ হৃদয়, শরিফুল লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন। তারপরও তারা দেশের এই বিষয়টা নিয়ে কথা বলেছেন।

শরিফুল ফেসবুক পোস্টে বলেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক। তাওহীদ হৃদয় বলেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...