| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০০ রান করতে না পারার বড় আক্ষেপ টাইগার ওপেনারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৬ ০৮:৪২:০৩
২০০ রান করতে না পারার বড় আক্ষেপ টাইগার ওপেনারের

সোমবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বিসিবির এইচপি ও বাংলাদেশ টাইগাররা। এইচপি এই ওয়ানডে ফরম্যাটের ম্যাচে টাইগারদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।

মূলত, জাইসান আলমের ১২৭ আফিফ হোসেনের ১০৩ এবং আকবর আলীর ১০২ রানের উপর ভিত্তি করে তারা ৪০৩ রানের বিশাল সংগ্রহ তৈরি করে। জবাবে টাইগারদের ইনিংস শেষ হয় মাত্র ২৬৬ রানে।

১২৭ রান করা জিসান ম্যাচের পরে বলেছিলেন যে তিনি ডাবল সেঞ্চুরি করতে না পারার জন্য দুঃখিত। বড় টার্গেটের কথা বলতে গিয়ে ওপেনার মিডিয়াকে বলেন, "২০০ রানের সুযোগ ছিল। উইকেট ভালো ছিল। আমি ভালো ব্যাটিং করছিলাম। যদি পুরো ইনিংসটা খেলতে পারতাম, তাহলে ২০০ রান হতো।"

চট্টগ্রামের মত এমন ভালো উইকেটে খেললে ব্যাটসম্যানদের মধ্যে পরিবর্তন আসবে বলে দাবি জিসানের, ‘ভালো উইকেটে নিয়মিত খেললে এমন তিন শ-সাড়ে তিন শ, চার শ রান হবে। চার শ রান তো সব সময় হবে না।'

'তবে তিন শ-সাড়ে তিন শ থাকবে। আর শুরুটা যদি ভালো হয়, যেমন আজ আমি ভালো শুরু করেছি। পরে আফিফ ভাই ও শেষে আকবর ভাই অনেক ভালো ফিনিশ করেছে, তাহলে ভালো হবে।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...