| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বল বুট আর গ্লাভস পেলেন যারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৫ ১১:৪৮:৪২
গোল্ডেন বল বুট আর গ্লাভস পেলেন যারা

গত ২৯ বছরে কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা গতবার কোপা আমেরিকা জিতেছিল। কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতে চক্রটি পূর্ণ করে। ষোড়শবারের মতো শিরোপা জিতে আলবিসেলেস্তে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন। লিওনেল মেসির ইনজুরি সত্ত্বেও, লাউতারো মার্টিনেজ এবং এমি মার্টিনেজ আর্জেন্টিনাকে আবার কোপা আমেরিকা শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন।

দীর্ঘদিন ধরে মেসি একাই টেনেছেন আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে গেলেও মেসি পাশের চরিত্রে রয়ে গেছেন। লাউতারো মার্টিনেজ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলটি করে আর্জেন্টিনাকে শিরোপা জিততে সাহায্য করেন। ইন্টার মিলান অধিনায়ক চলতি মৌসুমে ৬ ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন।

আর্জেন্টিনার ফের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি কোপা আমেরিকায়ও পেলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস। আসরে আর্জেন্টিনার খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই গোল হজম করেননি মার্টিনেজ।

তবে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল আর্জেন্টিনা ঘরে তুলতে পারেনি। কলম্বিয়াকে ফাইনালে তুলতে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া হামেস রদ্রিগেজই নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা খেলোয়াড়।

আসরে ১টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে সবাইকে পেছনে ফেলেছেন হামেস। মেসির (৭) পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিগ চান্সও তিনিই তৈরি করেছেন। সব মিলিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পথে হামেসের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না। তবে ২৩ বছর পর দলকে ফাইনালে তুললেও শেষটা রাঙাতে পারেননি তিনি। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...