| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন মা, খাবার চাওয়াতে প্রাণ হারালো শিশু সন্তান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৪ ১১:৩৮:৪৯
প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন মা, খাবার চাওয়াতে প্রাণ হারালো শিশু সন্তান

কুমিল্লা দেবারে সৎ ছেলেকে হত্যার অভিযোগে লিসা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রেমিকের হাত ধরে চলে যান দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু আবদুল্লাহর (৭) মা। এরপর তার বাবা তার দেখাশোনার জন্য আমানুল্লাহ লিসা আক্তার নামে আরেক নারীকে বিয়ে করেন। কিন্তু লিসার আবদুল্লাহ পছন্দ হয়নি। নানা কারণে তাকে নির্যাতন করে আসছিল। শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে খাবার চায়। এতে বিরক্ত হয়ে লিসা গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে।

স্থানীয়রা শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আবদুল্লাহর বাবা বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় লিজাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। এই দম্পতির আড়াই বছরের একটি ছেলে রয়েছে। এ বিষয়ে ইউছুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা এসে দেখলাম শিশুটি মৃত পড়ে আছে। তার গলায় দাগ রয়েছে। শুনেছি সৎমা তাকে মেরে ফেলেছে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, ‌‘সৎমা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে হত্যার বিষয়টি লিজা আক্তার স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...