| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ফাইনাল নিশ্চিত করেই অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১০ ১০:৪৫:১৬
ব্রেকিং নিউজ ; ফাইনাল নিশ্চিত করেই অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

পর পর দুই আসরে কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা। আর মাত্র একটি ম্যাচ জিতলে পর পর শিরোপা জয়ের স্বাদ পাবেন মেসি।

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করে, কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। দলের হয়ে সেমিফাইনালে গোল করেন মেসি ও আলভারেজ। আরেকটি ম্যাচ জিতলে বিশ্বকাপের পর আরেকটি শিরোপা জিতবেন মেসিরা।

ম্যাচের ২৩ তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা। মাঝমাঠে বিস্তৃত ব্যবধানে আলভারেজের কাছে বল খেলেন ডি পল। আর্জেন্টাইন নম্বর নাইন একজন ডিফেন্ডারের পাশ দিয়ে বল পাস করে জালে জড়ান। বিরতির পর ৫১তম মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে দেন মেসি।

ম্যাচ শেষে বিশ্বকাপজয়ী এই ফুটবলার জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ ম্যাচগুলো খেলছেন তিনি। অর্থাৎ, খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই আর্জেন্টাইন।

মেসি বলেন, ‘এগুলো আমার শেষদিকের লড়াই। আমি চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি উপভোগ করতে। কোপার ফাইনালে উঠা সহজ ছিল না। আমাদের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হবে। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি, এগুলো শেষ লড়াই।’

তিনি আরও বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামী। এটার পর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল। আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। পুরো অভিযাত্রাটা অনেক কঠিন ছিল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...