| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচের ৯০ মিনিট শেষ, দেখে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১০ ০৮:২২:৩৩
আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচের ৯০ মিনিট শেষ, দেখে নিন ফলাফল

কানাডার বিপক্ষে জয় প্রত্যাশিত ছিল। মাঠের পারফরম্যান্সেও আর্জেন্টিনার প্রতিভার পূর্ণ চিত্র ফুটে উঠেছে। কিন্তু ফলাফল বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ২-০ গোলে। তবে নব্বই মিনিটের ম্যাচে আলবিসেলেস্তে আরও পরিণত ছিলেন। কোপা আমেরিকা ও বিশ্বকাপে চ্যাম্পিয়নদের মতো খেলছে তারা। টানা দ্বিতীয়বার এবং শেষ আট কাপে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

২০১৫ সাল থেকে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ হয়ে আসছে। শুধুমাত্র ২০১৯ কোপা আমেরিকা বাদ দেওয়া হয়েছে। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে বাধ্য হয় আলবিসেলেস্তেদের। তারপর তারা ২০২১ সালে শিরোপা জিতেছিল। এখন তাদের কাছে টানা দুবার কোপা আমেরিকা জেতার সুযোগ রয়েছে। তারা জিতলে বিরল ফুটবল রেকর্ডে নাম লেখাবে আর্জেন্টিনা।

দুই মহাদেশীয় আসর আর এক বিশ্বকাপ টানা জয়ের কীর্তি এর আগে আছে কেবল স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো জয় করেছিল স্পেন। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে। আগামীকালের উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার ভোরে ফাইনালে নামবে লিওনেল মেসির দল।

ম্যাচের প্রথমদিকে অবশ্য খানিক ভুগতে হয়েছে মেসিদের। কানাডার আক্রমণ এদিন শুরুতে বারবার বিব্রত করেছে আর্জেন্টিনাকে। যদিও ম্যাচে ফিরে আসতে ২০ মিনিটের বেশি সময় নেয়নি কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। ২১ মিনিটেই পেয়ে যায় নিজেদের প্রথম গোল। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের লম্বা পাস। সেটা ধরে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে স্কোরশিটে নাম তুললেন হুলিয়ান আলভারেজ। দিয়েগো ফোরলান, রোমারিও ও মেসির পর চতুর্থ খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকা ও বিশ্বকাপের সেমিফাইনালে গোল করলেন আর্জেন্টাইন নাম্বার নাইন।

ডি মারিয়া এদিন ছিলেন ডানপ্রান্তে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরও একবার দেখা গেল মেসির সঙ্গে তার দুর্দান্ত বোঝাপড়া। দুজনের রসায়নে পুরো আসরের তুলনায় মেসি ছিলেন আরও বেশি উজ্জ্বল। ম্যাচের ৪৪ মিনিটে গোল পেয়েও যেতে পারতেন। এক ডিফেন্ডারকে ডামি করে গোলমুখে শট নিয়েছিলেন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেটা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...