| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্যাপক লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনা-কানাডা হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১০ ০৭:৫৮:০১
ব্যাপক লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনা-কানাডা হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল ফুল টাইম শেষ। আর্জেন্টিনা- ২, কানাডা- ০।

অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা শেষে গোল এলো আর্জেন্টাইন নাম্বার টেনের পা থেকে। কানাডার বিপক্ষে সেমিফাইনালে এঞ্জো ফার্নান্দেজের গোলমুখে শটে পা ছুঁইয়ে নিজের প্রথম গোল আদায় করে নেন মেসি। গোলের পর খানিকটা বিতর্ক হয়েছিল অফসাইড প্রসঙ্গে। জটলার মাঝে পা ছোঁয়ানোর সময় মেসি অফসাইড ছিলেন কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। তবে গোল ঠিকই দেয়া হয় তার নামে।

এই গোলের মাধ্যমে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন কোপা আমেরিকার আসরে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তার ১৪তম গোল।

এদিন অবশ্য শুরু থেকেই মেসিকে দেখা গিয়েছে অন্যরকম ছন্দে। মাঝমাঠের ডানপাশে ডি মারিয়ার উপস্থিতিতে মেসি ছিলেন আরও বেশি স্বপ্রতিভ। প্রথমার্ধেই অন্তত দুবার গোলের খুব কাছ থেকেই ফিরে আসতে হয়েছে তাকে। একবার গোলপোস্টের ডানে, অন্যবার গোলবারের বামপাশ ঘেঁষে বেরিয়ে যায় তার শট।

এর আগে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের লং পাস ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালে বল জড়ান আর্জেন্টাইন নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ। বিরতির আগ পর্যন্ত এটিই ছিল আলবিসেলেস্তেদের একমাত্র অন-টার্গেট শট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...