| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কোচ মুশতাকে নিয়ে সরাসরি মুখ খুললো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৯ ০৯:৪৭:৪৪
কোচ মুশতাকে নিয়ে সরাসরি মুখ খুললো বিসিবি

কিংবদন্তি পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল। বিশ্বকাপে তার নেতৃত্বে জাতীয় দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করেছে, বিশেষ করে রিশাদ হোসেন।

সে কারণে এই কোচকে বাংলাদেশ দলের কোচ হিসেবে দীর্ঘদিন ধরে রাখতে চায় বিসিবি। তবে শেষ পর্যন্ত টাইগারদের সঙ্গেই থাকবেন কিনা তা অনিশ্চিত।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। সেখানে সুজন বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।

সুজন এখনো আশাবাদী মুশতাককে নিয়ে, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’

সুজন আরো বলছিলেন মুশতাককেই বিবেচনার কথা, ‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...