| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সিরিজের আগেই বাংলাদেশ কে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পাকিস্তানের নতুন কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৭ ২৩:০৯:৫৮
বাংলাদেশ সিরিজের আগেই বাংলাদেশ কে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন পাকিস্তানের নতুন কোচ

জেসন গিলসবি পাকিস্তান টেস্ট দলের নতুন কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। গিলস্পি অধ্যায় আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট দিয়ে শুরু হবে। তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং সংবাদ সম্মেলনে তাঁর লক্ষ্যগুলি বলেছিলেন। নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে এবার সেই টাইগারদের বিপক্ষে শুরু হচ্ছে তার পাকিস্তানের কোচিং ক্যারিয়ার।

গিলেস্পি বলেন, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।

বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টে করেছিলেন ২০১ রান। সেই ইনিংস নিয়ে গিলেস্পি বলেন, ‘দেখুন, সেই ইনিংসটা হয়ে গেছে আরকি…আমি খুবই ভাগ্যবান আমার ক্যারিয়ার নিয়ে। ১০ বছর টেস্ট ক্রিকেট খেলেছি। আমার জন্য বিরাট অর্জন।

এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে। আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’-যোগ করেন তিনি।

আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। এরপর সেখানে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, পরে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...