| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বিসিবির বোর্ড মিটিং শেষ নতুন কোচের নাম জানালেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৩ ০৮:২১:৫৩
ব্রেকিং নিউজ ; বিসিবির বোর্ড মিটিং শেষ নতুন কোচের নাম জানালেন পাপন

চলতি বছরের শুরুতে বাংলাদেশ দলের কোচ হিসেবে যোগ দেন পাকিস্তানি কিংবদন্তি মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার কর্মজীবন শুরু করেন সাবেক এই তারকা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ছিলেন তিনি। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছিল টাইগারদের সঙ্গে মোশতাকের চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। তবে মোশতাকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) বিসিবি পরিচালনা পর্ষদের সভা ছিল। সেখানে মোশতাক আহমেদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান বাবুন। বিসিবি মোশতাকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে প্রস্তুত।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত।’ পাশাপাশি অন্য সেক্টরেও বিকল্প খোঁজার কথা বলেছেন বিসিবি সভাপতি, ‘পাশাপাশি আমরা আবার নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি, সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।

সাবেক এই পাকিস্তানি তারকার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনবিভাগে ভালোই উন্নতি দেখা গেছে বাংলাদেশের। বিশেষ করে লেগস্পিনার রিশাদ হোসেনের। প্রয়োজনমতো ব্রেকথ্রু এনে দেওয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিংয়ে বাঘা বাঘা ব্যাটারদের নাজেহাল করার কারণে তিনি পুরো ক্রিকেটবিশ্বের নজরেও এসেছেন। এ ছাড়াও দেশের বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ শুরু করেছিলেন মুশতাক, সে হিসেবে তাকে আরও বেশি সময়ের জন্য পাওয়া দেশের ক্রিকেটের জন্যই উত্তম।

এদিকে, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি রয়েছে। তিনি কি বহাল থাকছেন, নাকি ভিন্ন কারও দিকে মনোযোগ বিসিবির। এমন প্রশ্নে চুক্তির মেয়াদ বাকি থাকার কথাই নতুন করে স্মরণ করিয়ে দিয়ে পাপন বলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে আমাদের মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে (চুক্তি)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...