| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাকিবের ৪ ওভার করতে না পারা দলের জন্য কঠিন সমস্যা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ১১ ১৭:৪৮:০৯
সাকিবের ৪ ওভার করতে না পারা দলের জন্য কঠিন সমস্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব আল হাসান। এবার চলমান বিশ্বকাপে বল হাতেও সুবিধা করতে পারছেন না তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক সঙ্গে অফফর্ম এর আগে কখনো দেখেননি সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্স দলের জন্য চিন্তার কারণ বলে মনে করেন তামিম ইকবাল।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করেছেন সাকিব। উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে ২ ম্যাচে করেছেন মাত্র ১১ রান। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় ৪ বলে মাত্র ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক শোতে সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, 'সাকিব আমাদের সেরা বোলার। তার ৪ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সে অভিজ্ঞ বোলার। সে বছরের পর বছর ধরে র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। ফলে সে যদি ৪ ওভার বল করতে না পারে, তাহলে সেটা অবশ্যই সমস্যা।'

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। অথচ আম্পায়ার ভুল সিদ্ধান্ত না দিলে লেগ বাই থেকে একটি চার পেতে পারতো বাংলাদেশ। দিনশেষে যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতো। আম্পায়ারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন, 'এই চার রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। আমি হয়তো সমর্থকদের মতো কথা বলছি। কিন্তু আপনি যদি ভাবেন, এটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ধারাভাষ্যকক্ষেও সবাইকে এ নিয়ে কথা বলতে শুনেছি।'

'আপনার কাছে যখন সময় আছে, আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন, বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো, নাকি হলো না! এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। যদি ব্যাটার আউট না হয়, আর বল যদি বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আর কি।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...