| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

আগামীকাল ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সরাসরি যেভাবে দেখা দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৯ ২০:০৮:৫৯
আগামীকাল ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সরাসরি যেভাবে দেখা দেখবেন

লিওনেল মেসি আর্জেন্টিনার শুরুর লাইনআপে নেই। তিনি বিকল্প হিসেবে খেলবেন। ১২ অক্টোবর, ২০২৩ সালে আর্জেন্টিনার ফুটবলে এমন একটি দিন দেখা গিয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বিকল্প হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। আগামীকাল সকালে ইকুয়েডরের বিপক্ষে আবার দেখতে পাব এমন কিছু খবর নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি নিজেই।

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে কোচ স্কালোনি বলেছিলেন, আগামীকাল মেসির খেলা দেখবেন ভক্তরা। অবশ্য কিছু সময়ের জন্য তিনি চলে যাবেন। প্রতিটি খেলোয়াড় কতক্ষণ পিচে খেলতে পারবে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তবে এ ধরনের কথার মাধ্যমে মেসিকে বিকল্প হিসেবে দেখা যাবে এমন নিশ্চয়তা দেননি স্কালোনি। যদিও তিনি প্রারম্ভিক লাইনআপে থাকবেন না, এটি মূলত আন্তর্জাতিক মিডিয়া দ্বারা নিশ্চিত করা হয়েছে।

এদিকে লিওনেল মেসির মতোই শুরুর একাদশ মিস করতে পারেন এনজো ফার্নান্দেজ এবং নাহুয়েল মলিনা। দুজনেই ইনজুরি থেকে ফিরে আসার প্রক্রিয়ায় আছেন। শুরুর একাদশে জায়গা না মিললেও তাদের দেখা যেতে পারে বদলি হিসেবে। রিহ্যাবের শেষ পর্যায়ে থাকা এই দুজন কোপা আমেরিকায় ফিট হবেন কি না, তা যাচাই করতে চান স্কালোনি।

মলিনার পরিবর্তে গনজালো মন্তিয়েলকে দেখা যেতে পারে ইকুয়েডরের বিপক্ষে। আর এনজোর বদলে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে। আর ক্লাবে কম সময় পাওয়া জিওভান্নি লো সেলসো বা হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখার সম্ভাবনাই বেশি।

গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ ফিরছেন তা একপ্রকার নিশ্চিত। ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ জুটি। ডানপ্রান্তে মন্তিয়েল আর বামে থাকবেন মার্কাস আকুনিয়া। মাঝমাঠে রদ্রিগো ডি পলের সঙ্গী হবেন লো সেলসো এবং পারেদেস।

আর মেসির অনুপস্থিতিতে আক্রমণের ডানপ্রান্তে থাকবেন অভিজ্ঞ ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। মাঝে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে। বিকল্প হিসেবে ডি মারিয়া খেলতে পারেন নাম্বার টেন রোলে। আর লাউতারো-আলভারেজ খেলবেন স্ট্রাইকিং জুটি হিসেবে।

যেভাবে খেলা দেখবেন- আর্জেন্টিনার খেলা বাংলাদেশের কোন চ্যানেলে দেখাবে না। খেলা দেখতে বিভিন্ন আন-অফিশিয়ালী অ্যাপের সাহায্য নিতে হবে। sportzfy বা Yacine tv তে সরাসরি দেখতে পাবেন। গুগল থেকে sportzfy বা Yacine tv ডাউনলোড করতে হবে। এছাড়া ফেসবুক উইটিউবে খেলা চলাকালীন সময়ে সরাসরি দেখা যাবে।

এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গনজালো মন্তিয়েল, মার্কাস আকুনিয়া, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ।

ম্যানেজার: লিওনেল স্কালোনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...