| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে শূন্যের রেকর্ডে সবার ওপরে সৌম্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৮ ১৪:২১:৫৪
বিশ্বকাপে শূন্যের রেকর্ডে সবার ওপরে সৌম্য

বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত ঘটনা হয়ে আসছে লাল-সবুজের গল্প। দলের সঙ্গে থাকা ক্রিকেটাররা নিজেদের কথা বলেছেন স্বপ্ন এবং লক্ষ্য সম্পর্কে। সৌম্য সরকার সেখানে বলেছিলেন যে তিনি বিশ্বকাপটিকে স্মরণীয় করে রাখতে চান। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন ন্যাক্কারজনক রেকর্ড গড়েন যে তিনি হয়তো কখনোই মনে করতে চাইবেন না।

১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পা হড়কাতে ভুল করেননি সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। সৌম্য তো টিকলেন মাত্র দুই বল, স্লগ সুইপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডাক নিয়ে।

দুই বাংলাদেশি ওপেনার বাঁহাতি থাকায় লঙ্কানরা পার্টটাইম ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে আক্রমণে যায়। প্রথম বলে সুইপ করতে ব্যর্থ হন সৌম্য। তবে তিনি ধীরস্থির থাকতে পারলেন না মিড অনে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ দিয়ে বসেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে।

এমন অহেতুক শটে আউটের পর ডাক মারার দিক থেকে লজ্জার এক রেকর্ড গড়েছেন সৌম্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি 'ডাক' মারার রেকর্ড এখন বাংলাদেশের এই ওপেনারের দখলে। এ নিয়ে ১৩ বার শুন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে সৌম্য হয়ত জেনে স্বস্তি পাবেন এই তালিকায় তিনি একা নন। তার সমানসংখ্যক 'ডাক' এর মালিক আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে সৌম্য লজ্জা পাবেন আরেক পরিসংখ্যানে। ১৩ ডাক সৌম্য মেরেছেন মাত্র ৮৪ ম্যাচ খেলেই। আর স্টার্লিংয়ের লেগেছে ১৪৪ ম্যাচ।

তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তিনজনই 'ডাক' মেরেছেন ১২ বার করে। বাংলাদেশিদের মধ্যে সৌম্যর পরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন শূন্য রানে আউট হয়েছেন ৮ বার করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাক সৌম্য সরকারের। ৪টি ডাক আছে তার। মাত্র ১৬ ইনিংসে এমন কীর্তি তার। যার অর্থ, প্রতি চার ইনিংসে একটি করে শূন্য আছে সৌম্যর। টি-টোয়েন্টির বিশ্বকাপে শূন্যের রেকর্ডে অবশ্য সৌম্যের ওপরে আছেন আরও দুজন। তার চেয়ে বেশিবার খালি হাতে ফিরেছেন তিলকারাত্নে দিলশান ও শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের দুজনই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ৫ বার করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...