বিশ্বকাপে বাংলাদেশ প্রথম জয়ের ম্যাচে ম্যাচ সেরা হলেন যিনি
অনেক আক্ষেপের পর বাংলাদেশে অপেক্ষার ফসল রিশাদ হোসেন। বাড়িয়ে বলা হয়ে যেতে পারে হয়তো। কিন্তু এমন একজন লেগস্পিনারের জন্য কোচ, বোর্ড থেকে ভক্ত কে না অধীর অপেক্ষায় থাকেননি। রিশাদ যখন আমেরিকার ডালাসে পারফর্ম করেন, তখন ধারাভাষ্য বক্সে আতহার আলি খান বেশ উচ্ছ্বসিত। ঘরের মাটিতে এই সুযোগ না পেলেও বিশ্বকাপের প্রথম ম্যাচেই জাতীয় দলে আত্মবিশ্বাস ফিরিয়ে দেন তিনি।
গত সিরিজে লেগ স্পিনে প্রয়োজনীয় অগ্রগতির পাশাপাশি ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখিয়েছেন রিশাদ। এবারও সেই বিশ্বাসটা ধরে রাখলেন বিশ্বকাপেও। আতহারের সাথে থাকা পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাও তার বোলিংকে "খুব বিশেষ" বলে বর্ণনা করেছেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল টাইগাররা। প্রথমে ব্যাট করে লঙ্কানরা সংগ্রহ করে ১২৪ রান। যা বাংলাদেশ এক ওভার ও দুই উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে। এর আগে ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও শেষে এসে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। তাতে বড় অবদান ছিল রিশাদের, তার সঙ্গে মিলিয়ে সমান তিনটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
বাঁ–হাতি কাটার মাস্টার বাংলাদেশের বোলিংয়ের মূল ভরসা। তাই নতুন করে তাকে নিয়ে অবাক হওয়ার খুব বেশি কিছু নেই। ৪ ওভারে ৩ উইকেট নিতে মাত্র ১৭ রান দিয়েছেন মুস্তাফিজ। সমান ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় রিশাদ ৩ উইকেট নেন। মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে তিনি মূলত তাদের মেরুদণ্ড ভেঙে দেন। যার সাফল্য পেয়েছে দল, জয়ের পর তিনিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের অনুভূতি জানিয়ে রিশাদ বলেন, ‘আজকের পিচ ভালো, সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। (হ্যাটট্রিকের সুযোগ) কাজে লাগানোরও আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল।
শ্রীলঙ্কার ইনিংসে ১০০ রানে ৩ উইকেট পড়েছিল, এরপর ১৫তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন রিশাদ। সেখানেই বদলে যায় বাংলাদেশের ভাগ্য, পরে সময় যত গড়িয়েছে ততই ভাগ্য ফিরেছে টাইগারদের দিকে। পরে আরও একটি উইকেট তুলে নেন রিশাদ। সাকিব ও মেহেদীর পর তৃতীয় বাংলাদেশি স্পিনার হিসেবে বিশ্বকাপে এক ইনিংসে ৩ উইকেট নিলেন রিশাদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ আগস্ট ২০২৬
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
