বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে যেমন হবে বাংলাদেশ একাদশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে ২ জুন, কিন্তু বাংলাদেশ এখনও মাঠে নামতে পারেনি। শান্তর দল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নতুন দিনের আশা নিয়ে। এদিকে দেশের ভক্তদের অপেক্ষার অবসান ঘটছে। চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের কাছে প্রথম হলেও এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ সুপার এইট রাউন্ডে যেতে জয়ের কোনো বিকল্প নেই তাদের।
আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এশিয়ান প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপে নিজের মাত্রা পরিবর্তনের আশা করছেন টাইগার অধিনায়ক শান্ত। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। টাইগারদের মাটিতে খেলার আগের কোনো অভিজ্ঞতা না থাকলেও স্বাগতিক আমেরিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে খেলা হয়নি।
লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ ঘিরে রয়েছে চাপা উত্তেজনা। ধারাবাহিকভাবে ব্যর্থ টাইগার ব্যাটারদের মধ্যে কে একাদশে থাকবেন তা নিয়ে জল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে লিটন দাস, তানজিদ হাসান তামিমের ওপরই ওপেনিং পজিশনে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। এ ছাড়া শরিফুল ইসলামের ইনজুরিতে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন তানজিম হাসান সাকিব।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশের একাদশে ফিরবেন তাসকিন আহমেদ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়ায় যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হয়নি তার। বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়েই ফিরছেন টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন এই সহ-অধিনায়ক। এই ম্যাচ ব্যাট হাতে ফর্মহীন শান্ত, সাকিব আল হাসানরাও নিজেদের পুরোনো রূপে ফিরতে চাইবেন। এ ছাড়া মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদরা ভরসা হবেন সেটাই প্রত্যাশা সবার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
