| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ ম্যাচ হেরে সরাসরি যার উপর দোষ চাপালেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৭ ১১:৫৪:৫৭
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ ম্যাচ হেরে সরাসরি যার উপর দোষ চাপালেন বাবর

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে সুপার ওভারে হেরেছে বাবর আজমের দল। এই হারের জন্য বোলারদের দায়ী করেন অধিনায়ক।

পাকিস্তানি ব্যাটসম্যানরা শুরুতে নতুন বল করতে হিমশিম খায়। প্রথম পাওয়ার প্লেতে তারা ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৩০ রান যোগ করতে সক্ষম হয়। তবে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই সাবলীলভাবে লড়াই করেছে। নতুন বলে বাড়তি কোনো সুবিধা পাননি শাহীন আফ্রিদি-মোহাম্মদ আমিররা।

ম্যাচ শেষে বাবর বলেন, 'এমনকি দ্বিতীয় ইনিংসে আমার মনে হয়েছে যে, আমরাও সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দিক থেকে আমরা সঠিক মানে ছিলাম না। প্রথম দশ ওভারে আমাদের ঘাটতি ছিল। এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু এর আগেই তারা মোমেন্টাম পেয়ে যায়। তবে আমাদের যে মানের বোলার আছে, এই সংগ্রহ ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিংয়ের জন্য এটি জেতার মতো স্কোর ছিল।

বাবর মনে করেন, এদিন নিজেদের মানের ধারেকাছেও বোলিং করতে পারেনি তাদের বোলাররা। তিনি বলেন, 'আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে যদি আপনার স্পিনাররা উইকেট নিতে না পারে, তাহলে চাপটা চলে আসে। দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু তারা যেভাবে সুপার ওভারে খেলাটি শেষ করেছে, কৃতিত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে।'

সুপার ওভারে বোলিং করতে এসে বেশ কিছু অতিরিক্ত রান দিয়েছেন মোহাম্মদ আমির। সবমিলিয়ে তার ওভার থেকে ১৮ রান নিয়েছে যুক্তরাষ্ট্র। সুপার ওভার নিয়ে বাবর বলেন, ‘সে অভিজ্ঞ বোলার। সে জানে কীভাবে বোলিং করতে হয় এবং আমরা সে অনুযায়ীই ফিল্ডিং সাজিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানেরা বেশ স্মার্ট। বল উইকেটকিপারের হাতে থাকতেও তারা দৌড়েছে (রানের জন্য)। সুপার ওভারে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...