| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের উইকেট নিয়ে মুখ খুললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৭ ১০:৪৭:৪৪
বিশ্বকাপের উইকেট নিয়ে মুখ খুললেন শান্ত

সপ্তাহ খানেক আগে বিশ্বকাপে পর্দা উঠেছে। যদিও বাংলাদেশ এখনো এই মাঠে নামেনি। আগামীকাল ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে দীর্ঘ সময় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয় বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ঠিকমতো হয়েছে কি না। এ প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন: সবাই ভালোভাবে প্রস্তুত। যতটুকু সুযোগ-সুবিধা আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করেছি। ভালো মন্দ থাকবেই। যাইহোক, আমি এই অনুশীলনের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। আমি মনে করি সবাই খুব ভালোভাবে প্রস্তুত।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে উইকেট কেমন হতে পারে বা এটা চিন্তার কি না? এমন প্রশ্নে শান্ত বলেন, 'এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, স্কিল আছে সেই স্কিলের ওপর বিশ্বাস করে খেললেই হবে।'

'এই কন্ডিশনে কীভাবে আমরা একটি ভালো শুরু পেতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা আগে ব্যাটিং করি। যদি বোলিং করি বোলারদের লক্ষ্য থাকবে আমরা কীভাবে দ্রুত উইকেট নিতে পারছি। কালকে যখন খেলাটা শুরু হবে, এগুলো দ্রুত মানিয়ে নিতে হবে। আমার মনে হয় না এই উইকেটটা নিয়ে চিন্তার কোনো কারণ আছে। যার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...