| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

টাকার বিনিময়ে ভক্তদের সঙ্গে যা করলেন বাবর-আফ্রিদিরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৬ ১৩:০৬:১৮
টাকার বিনিময়ে ভক্তদের সঙ্গে যা করলেন বাবর-আফ্রিদিরা

আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ম্যাচটি টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য ১ জুন ডালাসে পৌঁছেছে পাকিস্তানি দল। তাই ম্যাচের আগে লম্বা বিরতি ছিল তাদের। এদিকে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে নৈশভোজে অংশ নেয় বাবর আজমের দল।

ডালাসের সময় রোববার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে সেই আয়োজন। যার নাম দেওয়া হয়েছিল ‘মিট অ্যান্ড গ্রিট’। এই পার্টিতে অনেক ভক্তই এসেছিলেন। তারা টাকার বিনিময়ে বাবর-শাহিন আফ্রিদিদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।

এই পার্টির এন্ট্রি ফি ধরা হয়েছিল ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৯০০ টাকা)। এই টাকা দিলেই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে এক টেবিলে ডিনার করতে ও সেলফি তুলতে পেরেছেন ভক্ত–সমর্থকেরা। বাবর-আফ্রিফিদের এমন কাণ্ডে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

তিনি বলেন, 'আনুষ্ঠানিক নৈশভোজ তো আছেই, এর ওপর আবার ব্যক্তিগত নৈশভোজ। এমন কাজ কেউ কীভাবে করতে পারে? এটা ভয়ানক। এর অর্থ হচ্ছে আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করছেন। সৃষ্টিকর্তা না করুন, সেখানে কোনো গন্ডগোল বেঁধে গেলে লোকে বলত ছেলেরা (বাবর-আফ্রিদিরা) টাকা কামাচ্ছে।'

'২৫ ডলার কারও এভাবে উড়িয়ে দেওয়া উচিত নয়। তোমরা ২-৩টি নৈশভোজে অংশ নিতেই পারো, কিন্তু তাতে বাণিজ্যিক স্বার্থ যেন জড়িয়ে না থাকে। তোমরা দাতব্য (সংস্থার) নৈশভোজে যেতে পারো, তহবিল সংগ্রহ করতে পারো। কিন্তু এই নৈশভোজ তহবিল সংগ্রহের বা দাতব্যকাজের জন্য নয়। এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান, যার সঙ্গে পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়ে। এ ধরনের ভুল আর কোরো না।'-যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...