| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ইনজুরিতে পড়লেন পাকিস্তানের তারকা পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৬ ১১:৩৬:৩৭
ইনজুরিতে পড়লেন পাকিস্তানের তারকা পেসার

চারদিন আগে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ পাকিস্তান আজ প্রথমবারের মতো মাঠে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সে ম্যাচে নামার আগে স্ট্রেইন ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন কিছুদিন আগে অবসর ভেঙে ফেরা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

এবার আরও একটি দুঃসংবাদ পেল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজ থেকে বাদ পড়া তারকা পেসার হাসান আলী বর্তমানে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট প্রতিযোগিতায় ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন। সেখানে খেলতে গিয়ে চোট পান তিনি। যদিও তিনি বিশ্বকাপ দলের সদস্য নন।

একই কারণে বারবার আহত হন তিনি। তাই এই ভুল থেকে হাসান আলি কবে শিক্ষা নেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং উইকেট পাওয়ার পর প্রত্যেক খেলোয়াড়ই বিভিন্নভাবে উদযাপন করেন।

ক্রিকেটবিশ্বে বিখ্যাত হাসানের ‘জেনারেটর’ সেলিব্রেশন। নীচু হয়ে জেনারেটর চালানোর মতো করে ভঙ্গি করায় এই সেলিব্রেশনের এমন নাম দেয়া হয়েছে। অতীতে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এভাবেই কাঁধে চোট পান হাসান। এ বার কাউন্টিতে খেলতে গিয়েও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবারের ম্যাচে নটিংহ্যামশায়ারের অলি স্টোনসকে আউট করার পরেই লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে যান হাসান। সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন। সতীর্থেরা এসে তাকে সুস্থ করার চেষ্টা করেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে রায়ান মারের উইকেট নিতে গিয়েও একই জিনিস হয়েছিল। সে বার কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল হাসানকে। গোটা ক্যারিয়ারেই একাধিকবার চোট-আঘাতের শিকার হয়েছেন হাসান। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও নেয়া হয়নি তাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...