| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বাংলাদেশ বিশ্বকাপ দলে বড় পরিবর্তন, জানালেন প্রধান নির্বাচক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৫ ১৮:০৫:০৯
ব্রেকিং নিউজ ; বাংলাদেশ বিশ্বকাপ দলে বড় পরিবর্তন, জানালেন প্রধান নির্বাচক

বিশ্বকাপের মূল পর্বে ওঠার আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার। ১৯তম স্থানে থাকা দলের বিপক্ষে টাইগারদের খারাপ পারফরম্যান্স উদ্বেগ বাড়িয়েছে। কারণ এই দলটিকে বিশ্বকাপে লড়তে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল নেদারল্যান্ডস ও নেপাল, যারা যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী।

কিন্তু দশ স্থান পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে পারফরম্যান্স করলেও লাইনআপে কোনো পরিবর্তন আসেনি। প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু ১৪ মে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড গঠনের ঘোষণা দেয়। আফিফ হোসেন ও হাসান মাহমুদকে রিজার্ভ দলে বদলি করা হয়েছে। এ সময় দল ঘোষণা করলেও শনিবার (২৫ মে) পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা দলের ওপরে ভরসা রাখছে বিসিবি। যার কারণে স্কোয়াডে আসছে না কোনো পরিবর্তন।

যদিও দলটা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে হতাশ করেছে। এ বিষয়ে শনিবার (২৫ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আসছে না। নির্বাচিত দলের ওপর আস্থা আছে। কোচ, ক্যাপ্টেন সবার সঙ্গে কথা বলে এই স্কোয়াডই বহাল রেখেছি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগারদের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন লিপু। প্রথম ম্যাচ হারের জন্য তিনি অবশ্য অনুশীলনের সুযোগ না পাওয়ার অজুহাত দিয়েছেন। আর দ্বিতীয় ম্যাচের দায়টা দিয়েছেন ব্যাটারদের। লিপু বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটিংয়ে চাপে ছিলাম।

টর্নেডোর কারণে অনুশীলন করতে পারেনি দল। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাট হয়নি। ১৫০ এর বেশি টি-২০ খেলেছি। সঠিক সময় সঠিকভাবে কাজ লাগাতে না পারা হতাশার।’ এদিকে সুখবর দিয়েছেন পেসার তাসকিন আহমেদকে নিয়ে। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে না পারলেও শিগগিরই মাঠে ফেরার জন্য প্রস্তুত হবেন টাইগার পেসার।প্রধান নির্বাচক বলেন, ‘তাসকিন ১ তারিখ থেকে বোলিং শুরু করবে। ৫ তারিখ ফুল ফ্লেজ রানআপে বোলিং করবে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনের বিশ্ব আসরের পর্দা উঠবে ২ জুন। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।ট্রাভেলিং রিজার্ভ: হাসান মাহমুদ এবং আফিফ হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...