| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টিতে প্রথম দল নতুন রেকর্ড করল টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৪ ১৫:০২:১৫
টি-টোয়েন্টিতে প্রথম দল নতুন রেকর্ড করল টাইগাররা

আমেরিকান ভ্রমনের শুরুতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ। শান্তর দল টানা দুটি হারের পর স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে। এছাড়াও, তারা প্রথম দল যারা তাদের ১০০ তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ হারার বিব্রতকর মাইলফলক ছুঁয়েছে।

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) ফলাফল পরিবর্তন করতে পারেনি টাইগাররা। এবার তারা হেরেছে ৬ রানে।

নবম র‌্যাঙ্কের টি-টোয়েন্টি দেশ এবং টেস্ট খেলা দেশটি ঊনিশতম র‌্যাঙ্কের অংশীদার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে টানা দুটি ম্যাচে হেরেছে। যা বিশ্বকাপের আগে টাইগারদের দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। লজ্জাজনক ম্যাচ শেষে বিব্রতকর রেকর্ড নিয়েও প্রথম স্থানে উঠে আসে বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৬৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৬৪ জয়ের বিপরীতে হারের মুখ দেখতে হয়েছে ১০০টি ম্যাচে। এ ছাড়া বাংলাদেশের পর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা ১৯২ ম্যাচ খেলে ৮০ জয়ের বিপরীতে ৯৯টি ম্যাচে হেরেছে। হারের দিক থেকে তালিকায় তিনে আছে শ্রীলঙ্কা। তাদের পরাজয় ৯৮টি ম্যাচে। এ ছাড়া জিম্বাবুয়ে হেরেছে ৯৫টি ম্যাচে।

টি-টোয়েন্টিতে পরাজয়ের পরিসংখ্যান

দল ম্যাচ জয় পরাজয়

বাংলাদেশ ১৬৮ ৬৪ ১০০

ওয়েস্ট ইন্ডিজ ১৯২ ৮০ ৯৯

শ্রীলঙ্কা ১৮৯ ৮৫ ৯৮

জিম্বাবুয়ে ১৪৫ ৪৭ ৯৫

নিউজিল্যান্ড ২১৬ ১০৯ ৯০

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...