| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ফাইনালে ওঠার 'স্পেশাল অফার' পেলো কেকেআর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৪ ১০:৫২:৪৬
ফাইনালে ওঠার 'স্পেশাল অফার' পেলো কেকেআর

কলকাতা নাইট রাইডার্সের আপাতত সুখের সময় চলছে। ইতিমধ্যে ১৯ পয়েন্টস সংগ্রহ করে তারা টেবিলের শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে তারা ফাইনালে ওঠার জন্য ২ বার সুযোগ পাবে। কিন্তু, কেন কলকাতা নাইট রাইডার্সকে এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে? সেটা জানতে হলে বাকি প্রতিবেদনটা আপনাদের পড়তে হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬৩তম ম্য়াচটি অহমেদাবাদে আয়োজন করা হয়েছিল। কিন্তু, এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। সোমবার যে শহরে বৃষ্টি হবে, সেই আশঙ্কা আগেই ছিল। আর সেকারণে এই ম্যাচে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত দুটো দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে।

আর এই ১ পয়েন্টই কলকাতা নাইট রাইডার্সের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। এবার তারা শীর্ষ ২ দলের মধ্যে শেষ করতে পারবে। এর অর্থ হল, কলকাতা নাইট রাইডার্স ফাইনালে ওঠার জন্য দুটো সুযোগ পাবে। বর্তমানে KKR-এর ঝুলিতে ১৯ পয়েন্টস রয়েছে। শ্রেয়স আইয়ারের দল ১৩ ম্যাচের মধ্যে ন'টা জিততে পেরেছে। তিনটে ম্যাচ হারতে হয়েছে।

রাজস্থান রয়্যালসই একমাত্র দল যারা পয়েন্টসের বিচারে কলকাতা নাইট রাইডার্সকে টেক্কা দিতে পারে। তবে সেটা করতে গেলে পরের দুটো ম্যাচই রাজস্থানকে জিততে হবে। যে দুটো দল শীর্ষ দুয়ের মধ্যে শেষ করতে পারবে, তারা তুলনামূলক বাকি দুটো দলের থেকে বেশি সুবিধা পাবে।কেন কলকাতা ২ বার সুযোগ পাবে?

আইপিএল টুর্নামেন্টের নিয়ম অনুসারে তালিকার শীর্ষ দুটো দল প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে চলে যাবে। আর যে দল হারবে, তারা আরও একটা সুযোগ পাবে। তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারীর মধ্যে এলিমিনেটর রাউন্ড আয়োজন করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...