শিরোপার দৌড়ে নিজেদের কাজটা সেরে রাখল আর্সেনাল
লিয়ান্দ্রো ট্রোসার্ডের একমাত্র গোলে জিতে শিরোপা দৌড়ে নিজেদের কাজটা সেরে রাখল মিকেল আর্তেতার দল।
ম্যাচের শুরুর দিকে গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা করল ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ ভালো কিছু সুযোগও পেল তারা; কিন্তু ব্যর্থতার জাল ছিঁড়তে পারল না দলটি। জয়ের ধারা ধরে রেখে শিরোপা দৌড়ে নিজেদের কাজটা সেরে রাখল আর্সেনাল।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
এই জয়ে লিগ টেবিলে আবারও শীর্ষে ফিরল আর্সেনাল, ৩৭ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। শিরোপা লড়াইও পৌঁছে গেল শেষ রাউন্ডে। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ২ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে দুইয়ে।আগামী সপ্তাহে শেষ রাউন্ডে ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে ২০ বছর আগে সবশেষ লিগ শিরোপা জেতা আর্সেনাল। আর সিটি তাদের বাকি দুই ম্যাচে খেলবে টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসী করে আর্সেনাল। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ইউনাইটেডও প্রথম ১০ মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করে; কিন্তু গাসমুস হয়লুন শট নেওয়ার আগমুহূর্তে পিছলে যাওয়ায় সেটা কাজে লাগাতে পারেননি।
দারুণ ছন্দে থাকা ট্রোসার্ডের গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস দেন কাই হাভার্টজ এবং ছুটে এসে ছোট্ট টোকায় বাকি কাজ সারেন বেলজিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে প্রায় সমানতালে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। কেউই অবশ্য প্রতিপক্ষকে খুব কঠিন পরীক্ষায় ফেলতে পারছিল না। ৭৮তম মিনিটে গোল পাওয়ার কাছাকাছি যায় ইউনাইটেড; কিন্তু পাশের জালে মেরে হতাশ করেন গারনাচো।
৭৯তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ তৈরি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। বাঁ দিক দিয়ে বল পায়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের বাধা এড়িয়ে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড; তবে ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা।
খানিক পর আরেকটি দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন ওনানা। বক্সের বাইরে থেকে ডেকলান রাইসের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রুখে দেন ক্যামেরুনের গোলরক্ষক। কিন্তু প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি তারা। ফলে টানা দ্বিতীয় এবং আসরে মোট চতুর্দশ হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার আশা আরও ফিকে হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- ৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি
- পে-স্কেলে সুখবর, সেপ্টেম্বরেই আসছে গেজেট!
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ৭ নির্দেশনা
- Poco F9 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite Gen 5, নিশ্চিত করল Poco
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
