| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফিরলেন মুস্তাফিজ, এক পরিবর্তন নিয়ে হায়দরাবাদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৪ ১৩:১৪:০২
ফিরলেন মুস্তাফিজ, এক পরিবর্তন নিয়ে হায়দরাবাদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো চেন্নাই

ঘরের মাঠে চলতি আইপিএল মৌসুমে দারুণ শুরু করেছে চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচ জিতেছেন তিনি। চেন্নাই সুপার কিংস ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে। এই ম্যাচে জয়ে বড় অবদান রাখেন বাংলাদেশের মাস্টার কাটার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করার পর ২৯ রানে ৪ উইকেট নেন তিনি।

চেন্নাই সুপার কিংস তাদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। তারা এখানে একটি বড় জয় পেয়েছে এবং ধোনি ৬৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে। ফিটজ এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। তবে তৃতীয় ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই হেরেছে ২০ রানে।

এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। ৪ ওভারে ৪৭ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি। আগামীকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দেখা যাক ম্যাচে চেন্নাইয়ের সেরা একাদশ কেমন পারফর্ম করবে।

ওপেনিংয়ে যথাক্রমে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রকে। তিনে আসবেন আজিঙ্কা রাহানে। চারে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। পাঁচে ব্যাটিংয়ে আসবেন শিবাম দুবে। ছয়ে ব্যাটিং আসবেন রবীন্দ্র জাদেজা। সাতে সামির রিজভী। ৮ ফিনিসিং টাচ দিতে আসবেন এমএস ধোনি। পেস বিভাগে আসবে একটি পরিবর্তন। কেননা দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। তার এই ম্যাচের একাদশে থাকা নিয়ে রয়েছে সংশয়। তবে এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত ফিজের ভিসা কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। দুপুরের একটা ফ্লাইটে মুম্বাই সেখান থেকে হায়দরাবাদের যাওয়ার কথা আছে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শুরুর একাদশ:

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান(ইমপ্যাক্ট)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...