| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; দেশের বাজারে ব্যাপক কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৯ ২১:৫৬:৫৩
ব্রেকিং নিউজ ; দেশের বাজারে ব্যাপক কমে গেল সোনার দাম

রেকর্ড দামের ১৩ দিন পর স্বর্ণের দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ঘোষণা অনুযায়ী দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। সে অনুযায়ী ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। এখন পর্যন্ত এর দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে এসিড স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সেরা মানের বা ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা,২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ৬ মার্চ রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী আজ পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৯৮২ টাকায় বিক্রি হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...