| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ইনজুরিতে কপাল পুড়লো আলিসের, ভাগ্য খুললো যার!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০২ ১৯:৫৮:৫৮
ইনজুরিতে কপাল পুড়লো আলিসের, ভাগ্য খুললো যার!

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সদ্য বিপিএল শেষ করা উইকেট-রক্ষক ব্যাটসম্যান জাকির আলীকে কুমিল্লার রহস্যময় স্পিনার আলিস ইসলামের জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছে। শনিবার (২ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিপিএলের দশম আসরে জাকির ১০ ইনিংসে ১৪১.৩৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করেছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাকা হলেও ইনজুরির কারণে খেলতে পারবেন না রহস্যময় খেলোয়াড় আলিস। তার জায়গায় দলে যোগ দেবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান জাকির।

গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান আলিস। আঙুলের সেই চোট কাটিয়ে ওঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...